রাজধানী

প্যাকেটজাত খাবারে এফওপিএল বাস্তবায়নের দাবিঃ টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ

Admin সেপ্টেম্বর ৫, ২০২৬ 0

প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বির স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ভোক্তাদের সচেতন করতে এবং প্যাকেটের সামনের অংশে সহজ, স্পষ্ট তথ্য এবং সতর্কবার্তা নিশ্চিত করতে ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (এফওপিএল) বাস্তবায়নের দাবি জানিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন। এ দাবিকে জনপর্যায়ে আরও জোরালো করতে তরুণ সাংস্কৃতিক কর্মীদের সম্পৃক্ত করে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ‘শালুকডাঙার কথা’ পথনাটক পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ।
ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উদ্যোগে এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর সহযোগিতায় আয়োজিত এ পথনাটকে প্যাকেটজাত খাবারের আকর্ষণীয় মোড়ক ও বিজ্ঞাপনের প্রভাব, শিশু ও তরুণদের খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং অতিরিক্ত চিনি, লবণ ও চর্বিযুক্ত খাবারের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি তুলে ধরা হয়।
‘শালুকডাঙার কথা’ নাটকের মধ্য দিয়ে তুলে ধরা হয়, প্যাকেটজাত খাবার কেনার সময় ভোক্তারা অনেক ক্ষেত্রেই পণ্যের পুষ্টিগত ঝুঁকি সহজে বুঝতে পারেন না। এ অবস্থায় প্যাকেটের সামনের অংশে সহজ, স্পষ্ট ও দৃশ্যমান সতর্কবার্তা থাকলে ভোক্তারা অল্প সময়ের মধ্যে পণ্যে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বির উপস্থিতি সম্পর্কে ধারণা নিয়ে  সচেতন সিদ্ধান্ত নিতে পারেন। 
 বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ মাননীয় সদস্য প্রফেসর মোহাম্মদ শোয়েব বলেন যে, এফওপিএল কোনো খাবার নিষিদ্ধ করার জন্য নয়; এটি ভোক্তার জানার অধিকার নিশ্চিত করা এবং ভোক্তার স্বাস্থ্য সুরক্ষার একটি কার্যকর নীতিগত ব্যবস্থা। পণ্যের পুষ্টিগত ঝুঁকি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সহজভাবে জানার সুযোগ থাকলে ভোক্তারা নিজেদের ও পরিবারের জন্য আরও সচেতনতার সাথে খাদ্য নির্বাচন করতে পারবেন। ঢাকা আহছানিয়া মিশনের উপ-পরিচালক মোখলেছুর রহমান বলেনঃ যে কোন উদ্দেশ্যকে সবার কাছে পৌছানোর জন্য তরুণরা সবসময়েই অগ্রনী ভুমিকা পালন করে এসেছে, তাই নিরাপদ খাবারের এই আন্দোলনে তরুণরাই অগ্রনীয় ভুমিকা পালন করবে এবং পুরো দেশে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নেবে।  
ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ দীর্ঘদিন ধরে নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরিতে ভূমিকা রেখে আসছে। ‘শালুকডাঙার কথা’ সেই ধারাবাহিকতায় জনস্বাস্থ্য, নিরাপদ প্যাকেটজাত খাদ্য এবং ভোক্তার অধিকারকে তরুণদের সাংস্কৃতিক অভিব্যক্তির মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছে।
ঢাকা আহ্ছানিয়া মিশন মনে করে, এফওপিএল বাস্তবায়ন শুধু একটি নীতিগত বিষয় নয়; এটি জনস্বাস্থ্য ও ভোক্তার অধিকার রক্ষার বিষয়। এ বিষয়ে জনসমর্থন গড়ে তুলতে তরুণ সমাজ ও সাংস্কৃতিক কর্মীদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গণমাধ্যম, স্বাস্থ্যকর্মী, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
নাট্য পরিবেশনের মাধ্যমে তরুণদের কণ্ঠে এফওপিএল বাস্তবায়নের দাবি, ভোক্তার তথ্য জানার অধিকার এবং একটি স্বাস্থ্যকর খাদ্য পরিবেশের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ঢাকা আহ্ছানিয়া মিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ মনে করে, সংস্কৃতিকে জনস্বাস্থ্য অ্যাডভোকেসির সঙ্গে যুক্ত করে এ ধরনের উদ্যোগ নীতিনির্ধারকদের কাছে জনদাবিকে আরও দৃশ্যমান ও শক্তিশালী করতে পারে।

Popular post
বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত

আব্দুল হক :- বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার ( ২ জানুয়ারী)  সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঢাকা জেলার মুগদা টিটিপাড়া এলাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের উত্তর গ্যালারী, ৩য় তলায় ট্রেনিং ও সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ এর সভাপতিত্বে ও জে কে এফ ৮ম ড্যান,  ভাইস প্রেসিডেন্ট সাউথ এশিয়ান ওয়াদোকাই কারাতে  ও  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোশিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হানসি নাজনুল মোর্শেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জুডো কারাতে ফেডারেশনের প্রবর্তক এবং সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ মার্শাল আর্ট কন ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক হাসান উজ জামান মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উশু ফেডারেশনের গ্রান্ড মাষ্টার, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আলমগীর শাহ ভূইয়া, বি কে এফ রেফারি কমিশনের যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ রকি, অভিনেতা ও সাবেক ন্যাশনাল প্লেয়ার, সেলফ কনফিডেন্স কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক,  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসেসিয়েশন সহ-সভাপতি এন এস তনু (তনু পান্ডে), বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ উজ্জল মিয়া, বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ আব্দুল হক, বি এস কে ইউ এর প্রতিষ্ঠাতা সদস্য ইউ মুকবুল হোসেন মুকুল,  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোঃ ইউনুস গাজীসহ ছাত্র -ছাত্রী  ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউনুছ খাঁন। প্রশিক্ষণ শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করা হয়।

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই তাকে নিয়ে যেতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে। অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুপুর দেড়টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে। এরইমধ্যে হাদিকে আনতে বিমানবন্দর থেকে রওনা দিয়েছে ২ সদস্যের মেডিকেল প্রতিনিধি দল। তাদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত একটি জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে পাঠিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস উইং জানায়, গত দুদিনে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা যাচাই করেছে। হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাবেন তার ভাই ওমর হাদি। সঙ্গে আরও একজনও যাবেন। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে: পরীমনি

অভিনয় ও ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নিয়মিতই নানা মুহূর্তের ছবি ও ভাবনার কথা শেয়ার করেন তিনি। এবার সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে ‘কৃতঘ্ন’ মানুষদের নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন এই অভিনেত্রী।   পরীমনি জানান, বিপদে যাদের পাশে দাঁড়ান, তারাই অনেক সময় তাকে বিপদে ফেলে দূরে সরে যান।   যদিও পোস্টে তিনি নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়।’   তবে এসব ঘটনায় হতাশ নন বলেই জানান অভিনেত্রী।   বরং নিজের মনুষ্যত্ব ও বিবেক নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি।  পরীমনির ভাষায়, ‘আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব আর না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’   সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি অকপটে প্রকাশ করার মধ্য দিয়েই আবারও আলোচনায় এই ঢালিউড তারকা।   এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। পাশাপাশি ‘গোলাপ’ নামের আরো একটি সিনেমা শুটিং ফ্লোরে গড়ানোর অপেক্ষায় আছে।

নতুন যার প্রেমে পড়লেন বিল গেটস কন্যা

বিশ্বের শীর্ষ ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটস। ২৩ বছর বয়সী এই তরুণী তার ব্যক্তিগত জীবন আর পেশাগত কর্মকাণ্ড নিয়ে প্রায়ই থাকেন আলোচনায়। এবার ফের শিরোনামে এলেন প্রেমের খবর নিয়ে।  সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন ফোবি। তবে এই প্রেম একেবারে নতুন নয়; শৈশব থেকেই গড়ে উঠেছে তাদের সম্পর্কটি। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ফোবি। ছবিতে দেখা যায়, তার শৈশবের বন্ধু চ্যাজ ফ্লিনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন বিল গেটস কন্যা। ক্যাপশনে শুধু একটি লাভ ইমোজি! আর তাতেই নেটদুনিয়ায় শুরু আলোচনা। পোস্টটি প্রকাশের পরই অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স। কেউ অভিনন্দন জানাচ্ছেন, কেউ আবার মজা করে লিখেছেন, ‘পুরনো ভালোবাসা যেন এবার স্থায়ী হয়।’ টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফোবি ও চ্যাজ একই স্কুলে পড়াশোনা করেছেন। সেই সময় তাদের মধ্যে বন্ধুত্বের পাশাপাশি স্বল্প সময়ের জন্য সম্পর্কও ছিল। দীর্ঘ বিরতির পর এবার সেই পুরনো সম্পর্কই নতুন রূপে ফিরে এসেছে। এক সাক্ষাৎকারে ফোবি বলেছিলেন, ১৫ বছর বয়স থেকে চ্যাজকে চেনেন তিনি। এর আগে ব্রিটিশ সংগীত কিংবদন্তি পল ম্যাককার্টনির নাতি আর্থার ডোনাল্ডের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন ফোবি। ২০২৩ সালের শেষ দিকে তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়, এরপর ২০২৪ সালের মাঝামাঝি ফোবি নিজেই নিশ্চিত করেন বিষয়টি। কিন্তু ২০২৫ সালের শেষ দিকে সেই সম্পর্কে ইতি টানে দুজন। এদিকে ব্রেকাপের এক মাস বাদেই নতুন সম্পর্কের ইঙ্গিত দিলেন এই ধনকুবেরের কন্যা; যা নিয়ে তার ভক্ত মহলে ব্যাপক আলোচনা। ফোবি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফ্যাশন শপিং টুল ‘ফিয়া’ নিয়ে কাজ করছেন। পাশাপাশি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

সীমান্তে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-১

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে দেশিয় অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিজিবি তার বিরুদ্ধে মামলা দায়ের করে করে পাটগ্রাম থানায় সোপর্দ করেছেন। এর আগে ভোরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার আতিক হাসান পাটগ্রামের সীমান্তপাড়া এলাকার মো. বজলার রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এসময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যান। আটক আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। স্থানীয় সূত্র জানায়, শ্রীরামপুর সীমান্ত দিয়ে ভারতে চোরাচালান করতে গিয়ে তিনি বিজিবির হাতে ধরা পড়েন। অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন— মো. জুলফিকার আলী (৩৫) ও মো. রহিদুল (৪২)। বিজিবি জানিয়েছে, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বিজিবি আতিক হাসানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে থানায় দিয়েছেন। তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হবে। 

ইসমাইল বাবু

রাজধানী

View more
প্যাকেটজাত খাবারে এফওপিএল বাস্তবায়নের দাবিঃ টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ

প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বির স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ভোক্তাদের সচেতন করতে এবং প্যাকেটের সামনের অংশে সহজ, স্পষ্ট তথ্য এবং সতর্কবার্তা নিশ্চিত করতে ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (এফওপিএল) বাস্তবায়নের দাবি জানিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন। এ দাবিকে জনপর্যায়ে আরও জোরালো করতে তরুণ সাংস্কৃতিক কর্মীদের সম্পৃক্ত করে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ‘শালুকডাঙার কথা’ পথনাটক পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ। ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উদ্যোগে এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর সহযোগিতায় আয়োজিত এ পথনাটকে প্যাকেটজাত খাবারের আকর্ষণীয় মোড়ক ও বিজ্ঞাপনের প্রভাব, শিশু ও তরুণদের খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং অতিরিক্ত চিনি, লবণ ও চর্বিযুক্ত খাবারের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি তুলে ধরা হয়। ‘শালুকডাঙার কথা’ নাটকের মধ্য দিয়ে তুলে ধরা হয়, প্যাকেটজাত খাবার কেনার সময় ভোক্তারা অনেক ক্ষেত্রেই পণ্যের পুষ্টিগত ঝুঁকি সহজে বুঝতে পারেন না। এ অবস্থায় প্যাকেটের সামনের অংশে সহজ, স্পষ্ট ও দৃশ্যমান সতর্কবার্তা থাকলে ভোক্তারা অল্প সময়ের মধ্যে পণ্যে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বির উপস্থিতি সম্পর্কে ধারণা নিয়ে  সচেতন সিদ্ধান্ত নিতে পারেন।   বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ মাননীয় সদস্য প্রফেসর মোহাম্মদ শোয়েব বলেন যে, এফওপিএল কোনো খাবার নিষিদ্ধ করার জন্য নয়; এটি ভোক্তার জানার অধিকার নিশ্চিত করা এবং ভোক্তার স্বাস্থ্য সুরক্ষার একটি কার্যকর নীতিগত ব্যবস্থা। পণ্যের পুষ্টিগত ঝুঁকি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সহজভাবে জানার সুযোগ থাকলে ভোক্তারা নিজেদের ও পরিবারের জন্য আরও সচেতনতার সাথে খাদ্য নির্বাচন করতে পারবেন। ঢাকা আহছানিয়া মিশনের উপ-পরিচালক মোখলেছুর রহমান বলেনঃ যে কোন উদ্দেশ্যকে সবার কাছে পৌছানোর জন্য তরুণরা সবসময়েই অগ্রনী ভুমিকা পালন করে এসেছে, তাই নিরাপদ খাবারের এই আন্দোলনে তরুণরাই অগ্রনীয় ভুমিকা পালন করবে এবং পুরো দেশে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নেবে।   ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ দীর্ঘদিন ধরে নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরিতে ভূমিকা রেখে আসছে। ‘শালুকডাঙার কথা’ সেই ধারাবাহিকতায় জনস্বাস্থ্য, নিরাপদ প্যাকেটজাত খাদ্য এবং ভোক্তার অধিকারকে তরুণদের সাংস্কৃতিক অভিব্যক্তির মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছে। ঢাকা আহ্ছানিয়া মিশন মনে করে, এফওপিএল বাস্তবায়ন শুধু একটি নীতিগত বিষয় নয়; এটি জনস্বাস্থ্য ও ভোক্তার অধিকার রক্ষার বিষয়। এ বিষয়ে জনসমর্থন গড়ে তুলতে তরুণ সমাজ ও সাংস্কৃতিক কর্মীদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গণমাধ্যম, স্বাস্থ্যকর্মী, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নাট্য পরিবেশনের মাধ্যমে তরুণদের কণ্ঠে এফওপিএল বাস্তবায়নের দাবি, ভোক্তার তথ্য জানার অধিকার এবং একটি স্বাস্থ্যকর খাদ্য পরিবেশের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ঢাকা আহ্ছানিয়া মিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ মনে করে, সংস্কৃতিকে জনস্বাস্থ্য অ্যাডভোকেসির সঙ্গে যুক্ত করে এ ধরনের উদ্যোগ নীতিনির্ধারকদের কাছে জনদাবিকে আরও দৃশ্যমান ও শক্তিশালী করতে পারে।

Admin সেপ্টেম্বর ৫, ২০২৬ 0

জেল খেটেও থামেনি ভূমিদস্যুতা? সাবেক এমপি এম এ আউয়ালের বিরুদ্ধে ১৯ পরিবারের জমি দখলের অভিযোগ

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য, বিদ্যুৎ চুরিতে নাজেহাল নগরবাসী

ইসমাইল বাবু : রাজধানীর অলিগলি থেকে প্রধান সড়ক সবখানেই এখন সবচেয়ে বেশি চোখে পড়ে ব্যাটারিচালিত রিকশা। কোনো ধরনের বৈধ নিবন্ধন, চালকের প্রশিক্ষণ বা লাইসেন্স ছাড়াই এসব তিন চাকার যান দাপিয়ে বেড়াচ্ছে ঢাকার রাজপথে। সংশ্লিষ্টদের মতে, বর্তমানে প্রায় ৯ লাখ ব্যাটারিচালিত রিকশা রাজধানীতে চলাচল করছে, যার বড় অংশ নিয়ন্ত্রণ করছে স্থানীয় প্রভাবশালী মহল ও ব্যবসায়ী চক্র। বিশেষজ্ঞরা বলছেন, এসব রিকশার কারণে নগরে তীব্র যানজট, সড়কে বিশৃঙ্খলা এবং দুর্ঘটনার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। একই সঙ্গে অবৈধ চার্জিং স্টেশনের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ চুরি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ১৪ মে ঢাকার দুই সিটি করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, “ব্যাটারিচালিত রিকশার কারণে যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। বিষয়টি নিয়ে ডিএমপি কমিশনার ও ট্রাফিক বিভাগের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। আশা করছি দ্রুত কার্যকর সমাধান আসবে।” সরেজমিনে দেখা গেছে, রাজধানীতে প্রায় ১৩ হাজার ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ গড়ে উঠেছে। প্রতিটি গ্যারেজে গড়ে ৬০ থেকে ৭০ টি রিকশা রয়েছে। সে হিসাবে ঢাকায় ব্যাটারিচালিত রিকশার সংখ্যা প্রায় ৯ লাখ। এসব গ্যারেজের আওতায় রয়েছে প্রায় ৬৪ হাজার ৯৬৫টি চার্জিং স্টেশন। এতে প্রতিদিন খরচ হচ্ছে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। অথচ ডিপিডিসির বৈধ চার্জিং স্টেশন রয়েছে মাত্র ২ হাজার ১৪৬টি। বাকি অধিকাংশ স্টেশনই অবৈধ। অভিযোগ রয়েছে, অনেক গ্যারেজে আবাসিক মিটার ও চোরাই লাইনের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। অথচ গ্যারেজ মালিকরা প্রতিদিন বিদ্যুৎ বিল ও ভাড়া বাবদ চালকদের কাছ থেকে ৭০ থেকে ১৫০ টাকা পর্যন্ত আদায় করছেন।   সংশ্লিষ্ট সূত্র বলছে, অধিকাংশ ব্যাটারিচালিত রিকশার মালিক স্থানীয় রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা। তারা দিনমজুর ও নিম্নআয়ের মানুষের হাতে প্রতিদিন ৫০০ টাকার চুক্তিতে রিকশা তুলে দিচ্ছেন। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, রামপুরা, বাড্ডা, মানিকনগর, মুগদা, মান্ডা, ধলপুর, যাত্রাবাড়ী, শ্যামপুর, জুরাইন, মিরপুর, রূপনগরসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে শত শত গ্যারেজ। অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ ও অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, অবৈধ সংযোগের মাধ্যমে কিছু অসাধু কর্মকর্তা আর্থিক সুবিধা পাচ্ছেন। ফলে এসব গ্যারেজের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অভিযান পরিচালিত হচ্ছে না। গ্যারেজ মালিকদের দাবি, সরকার চাইলে নীতিমালা করে এসব রিকশাকে বৈধতা দিতে পারে। এদিকে ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, “অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। প্রধান সড়কে উঠতে বাধা দেওয়া, সিট জব্দ, কেবল লাইন বিচ্ছিন্নসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।”

Admin জুন ২৯, ২০২৬ 0

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

দূরপাল্লার বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া

ইফাতে জনসংযোগ প্রধান হিসেবে ফিরলেন কবি-সাংবাদিক বিল্লাল বিন কাশেম

আন্তর্জাতিক পথশিশু দিবসে শতাধিক শিশুকে খাবার ও উপহার দিল ওয়ার্ল্ড হিউম্যান রাইটস

নিজস্ব প্রতিবেদক । ঢাকা আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। অনুষ্ঠানে শতাধিক পথশিশুর মাঝে উপহার সামগ্রী ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়। পাশাপাশি মানবিক কাজে অবদান রাখায় বিশিষ্ট গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুন নবী সোহেল বলেন, "পথশিশু বা সুবিধাবঞ্চিত শিশুরা আমাদেরই ভাইবোন। তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ। আমাদের প্রত্যেকের উচিত এই শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের বিকাশে সাহায্য করা। আমরা যদি আজ তাদের সঠিক দায়িত্ব নিই, তবে তারাই আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে দেশের সম্পদে পরিণত হবে।" সভাপতির বক্তব্যে মহিউদ্দিন আমিন বলেন, "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই দর্শনকে ধারণ করেই আমরা পথ চলছি। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সবসময় মানবিক সংকটে মানুষের পাশে থাকতে চায়। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।"  তিনি আরো বলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস দেশের দূর্নীতি, মাদক, সিন্ডিকেটসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষদের সচতেন করেন। পাশাপাশি মানুষের অধিকার হরণে আইনি সহায়তা দিয়ে থাকেন।  আলোচনা সভা শেষে উপস্থিত শতাধিক পথশিশুর হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। এরপর তাদের সাথে নিয়ে একবেলা উন্নতমানের খাবার গ্রহণ করেন সংগঠনের সদস্যরা। সবশেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আমন্ত্রিত গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংগঠনটির এমন মানবিক উদ্যোগ উপস্থিত সুধীজন ও পথচারীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস-এর সভাপতি মহিউদ্দিন আমিনের সভাপতিত্বে এবং তরুণ সংগঠক তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করেন ,মেহরুন নেসা, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। মো: আব্দুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত সচিব। ওমর সানি, কিংবদন্তী অভিনেতা। রবী চৌধুরী, বরেণ্য সংগীত শিল্পী। অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান ও অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম। শোবিজ তারকাদের মধ্যে ছিলেন অভিনেতা মুকিত জাকারিয়া, অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি এবং তাসনিয়া তানহা প্রমুখ।  

Admin এপ্রিল ১৩, ২০২৬ 0

টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া যায়নি: সড়ক পরিবহনমন্ত্রী

তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সাথে 'মানবিক সমাজ ফোরাম'-এর ইফতার ও আলোচনা সভা

0 Comments