রাজধানী

রাজধানীতে বাসে চড়লে কাটতে হবে ই-টিকিট

Admin জানুয়ারী ১৯, ২০২৬ 0

যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য কমাতে ঢাকা শহর ও শহরতলী রুটে ই-টিকেটিং চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এর ফলে বাসগুলোতে এখন থেকে যাত্রীদের ই-টিকেট কেটে চড়তে হবে। সোমবার (১৯ সোমবার) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ই-টিকেটিং ব্যবস্থাপনায় স্ব-স্ব রুটের পরিবহন কম্পানির সঙ্গে আরবান টেক লিমিটেড চুক্তিবদ্ধ হয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করবে।

এই ব্যবস্থায় যাত্রীরা অ্যাপস অথবা নির্ধারিত ডিভাইসের মাধ্যমে ই-টিকেট সংগ্রহ করে গণপরিবহনে যাতায়াত করতে পারবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ই-টিকেটিং পদ্ধতিতে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না।

ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, যাত্রী হয়রানি কমাতে এবং ভাড়া নৈরাজ্য বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম চালু করা হবে।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সারোয়ার হোসেন বলেন, ভবিষ্যতে এই টিকেটিং ব্যবস্থাকে সম্পূর্ণ ক্যাশলেস করার পরিকল্পনা রয়েছে।

এই ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, টিকেট সিস্টেমের মাধ্যমে বাসের যাত্রী সংখ্যা বেড়ে যাবে। আমরা সব সংস্থা এই ব্যবস্থাকে বাস্তবায়নে কাজ করে যাব।

Popular post
বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত

আব্দুল হক :- বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার ( ২ জানুয়ারী)  সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঢাকা জেলার মুগদা টিটিপাড়া এলাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের উত্তর গ্যালারী, ৩য় তলায় ট্রেনিং ও সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ এর সভাপতিত্বে ও জে কে এফ ৮ম ড্যান,  ভাইস প্রেসিডেন্ট সাউথ এশিয়ান ওয়াদোকাই কারাতে  ও  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোশিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হানসি নাজনুল মোর্শেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জুডো কারাতে ফেডারেশনের প্রবর্তক এবং সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ মার্শাল আর্ট কন ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক হাসান উজ জামান মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উশু ফেডারেশনের গ্রান্ড মাষ্টার, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আলমগীর শাহ ভূইয়া, বি কে এফ রেফারি কমিশনের যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ রকি, অভিনেতা ও সাবেক ন্যাশনাল প্লেয়ার, সেলফ কনফিডেন্স কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক,  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসেসিয়েশন সহ-সভাপতি এন এস তনু (তনু পান্ডে), বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ উজ্জল মিয়া, বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ আব্দুল হক, বি এস কে ইউ এর প্রতিষ্ঠাতা সদস্য ইউ মুকবুল হোসেন মুকুল,  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোঃ ইউনুস গাজীসহ ছাত্র -ছাত্রী  ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউনুছ খাঁন। প্রশিক্ষণ শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করা হয়।

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই তাকে নিয়ে যেতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে। অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুপুর দেড়টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে। এরইমধ্যে হাদিকে আনতে বিমানবন্দর থেকে রওনা দিয়েছে ২ সদস্যের মেডিকেল প্রতিনিধি দল। তাদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত একটি জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে পাঠিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস উইং জানায়, গত দুদিনে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা যাচাই করেছে। হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাবেন তার ভাই ওমর হাদি। সঙ্গে আরও একজনও যাবেন। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে: পরীমনি

অভিনয় ও ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নিয়মিতই নানা মুহূর্তের ছবি ও ভাবনার কথা শেয়ার করেন তিনি। এবার সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে ‘কৃতঘ্ন’ মানুষদের নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন এই অভিনেত্রী।   পরীমনি জানান, বিপদে যাদের পাশে দাঁড়ান, তারাই অনেক সময় তাকে বিপদে ফেলে দূরে সরে যান।   যদিও পোস্টে তিনি নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়।’   তবে এসব ঘটনায় হতাশ নন বলেই জানান অভিনেত্রী।   বরং নিজের মনুষ্যত্ব ও বিবেক নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি।  পরীমনির ভাষায়, ‘আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব আর না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’   সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি অকপটে প্রকাশ করার মধ্য দিয়েই আবারও আলোচনায় এই ঢালিউড তারকা।   এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। পাশাপাশি ‘গোলাপ’ নামের আরো একটি সিনেমা শুটিং ফ্লোরে গড়ানোর অপেক্ষায় আছে।

সীমান্তে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-১

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে দেশিয় অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিজিবি তার বিরুদ্ধে মামলা দায়ের করে করে পাটগ্রাম থানায় সোপর্দ করেছেন। এর আগে ভোরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার আতিক হাসান পাটগ্রামের সীমান্তপাড়া এলাকার মো. বজলার রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এসময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যান। আটক আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। স্থানীয় সূত্র জানায়, শ্রীরামপুর সীমান্ত দিয়ে ভারতে চোরাচালান করতে গিয়ে তিনি বিজিবির হাতে ধরা পড়েন। অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন— মো. জুলফিকার আলী (৩৫) ও মো. রহিদুল (৪২)। বিজিবি জানিয়েছে, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বিজিবি আতিক হাসানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে থানায় দিয়েছেন। তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হবে। 

নতুন যার প্রেমে পড়লেন বিল গেটস কন্যা

বিশ্বের শীর্ষ ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটস। ২৩ বছর বয়সী এই তরুণী তার ব্যক্তিগত জীবন আর পেশাগত কর্মকাণ্ড নিয়ে প্রায়ই থাকেন আলোচনায়। এবার ফের শিরোনামে এলেন প্রেমের খবর নিয়ে।  সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন ফোবি। তবে এই প্রেম একেবারে নতুন নয়; শৈশব থেকেই গড়ে উঠেছে তাদের সম্পর্কটি। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ফোবি। ছবিতে দেখা যায়, তার শৈশবের বন্ধু চ্যাজ ফ্লিনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন বিল গেটস কন্যা। ক্যাপশনে শুধু একটি লাভ ইমোজি! আর তাতেই নেটদুনিয়ায় শুরু আলোচনা। পোস্টটি প্রকাশের পরই অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স। কেউ অভিনন্দন জানাচ্ছেন, কেউ আবার মজা করে লিখেছেন, ‘পুরনো ভালোবাসা যেন এবার স্থায়ী হয়।’ টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফোবি ও চ্যাজ একই স্কুলে পড়াশোনা করেছেন। সেই সময় তাদের মধ্যে বন্ধুত্বের পাশাপাশি স্বল্প সময়ের জন্য সম্পর্কও ছিল। দীর্ঘ বিরতির পর এবার সেই পুরনো সম্পর্কই নতুন রূপে ফিরে এসেছে। এক সাক্ষাৎকারে ফোবি বলেছিলেন, ১৫ বছর বয়স থেকে চ্যাজকে চেনেন তিনি। এর আগে ব্রিটিশ সংগীত কিংবদন্তি পল ম্যাককার্টনির নাতি আর্থার ডোনাল্ডের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন ফোবি। ২০২৩ সালের শেষ দিকে তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়, এরপর ২০২৪ সালের মাঝামাঝি ফোবি নিজেই নিশ্চিত করেন বিষয়টি। কিন্তু ২০২৫ সালের শেষ দিকে সেই সম্পর্কে ইতি টানে দুজন। এদিকে ব্রেকাপের এক মাস বাদেই নতুন সম্পর্কের ইঙ্গিত দিলেন এই ধনকুবেরের কন্যা; যা নিয়ে তার ভক্ত মহলে ব্যাপক আলোচনা। ফোবি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফ্যাশন শপিং টুল ‘ফিয়া’ নিয়ে কাজ করছেন। পাশাপাশি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

সাগর

রাজধানী

View more
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো গ্রীনলিফ এওয়ার্ড এর ৮-ম আসর

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে অনুষ্ঠিত হলো 'কাচ্চি ডাইন প্রেজেন্ট গ্রীনলিফ এওয়ার্ড' ২০২৬-এর সিজন-৮  গতকাল ২৫ সেপ্টেম্বর বিনোদন,শিল্প,সংস্কৃতি ও মানবিক ও সমাজসেবামূলক বিভিন্ন সেক্টরে অবদান রাখা গুণী ব্যক্তিত্ব ও সেরা ব্র্যান্ডগুলোকে এই আয়োজনে সম্মানিত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এম, পি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আমিন।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল করিম কচি(সভাপতি চট্টগ্রাম প্রেস ক্লাব)বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কৃষিবিদ অধ্যাপক ড. রফিকুল ইসলাম,মিডিয়া ব্যাক্তিত্ব গ্রীনলিফ উপদেষ্টা কৃষান ভুইয়া,কাচ্ছি ডাইনের চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন তালুকদার জনাব(মিন্টু তালুকদার)রয়েল লাইফ ইন্টারন্যাশনাল রিয়েল স্টেট লিমিটেড চেয়ারম্যান  তাজুল ইসলাম,ডক্টর আনোয়ার উজ্জামান,সততা জুয়েলার্স এর চেয়ারম্যান আরিফ হোসাইন সহ আরো অনেকে।এই আসরে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও কিংবদন্তি অভিনেত্রী নূতন এবং নৃত্যগুরু মুনমুন আহমেদ-কে মর্যাদাপূর্ণ আজীবন সম্মাননা প্রদান করা হয়।এছাড়া রত্নগর্ভা মা সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েলের মা চম্মা বেগম, সফল বাবা সম্মাননা পেয়েছেন অভিনেতা শাহরুখ ফারদিন সুব্রত।লিজেন্ডারি অভিনেতা ওমর সানি, জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরী, জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম, রোবেনা রেজা জুই, জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, চলচ্চিত্র নায়ক নিরব হোসাইন,তৌসিফ মাহবুব, অভিনেত্রী ফারজানা ছবি, নৃত্য শিল্পী চাঁদনী,রক্ত আলতা পায় গানের শিল্পী সোহাগ এস বি, অভিনেতা মুকিত জাকারিয়া, চিত্রনায়িকা  দিঘি, সংগীত শিল্পী সিথি শাহা, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস যুক্তরাজ্য ও মালোয়েশিয়া কমিটি সেরা মানবিক সংগঠনের সম্মাননা পান।  এছাড়াও স্ট্যান্ড-আপ কমেডিয়ান শাওন মজুমদার, ড্যান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ,ফ্যাশন কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলো,কোরিওগ্রাফার  ইমরান আলী, সহ দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার ও বিভিন্ন সেক্টরে অবদান রাখা প্রতিভাবান, গুনীজনরা। এদেশের প্রতিভাবান, জ্ঞানী, গুনী ব্যক্তিত্বদের কাজের স্বীকৃতি দেওয়া এবং সফল ব্র্যান্ডগুলোকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ও গ্রীনলিফ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম বেশী বেশী হওয়া দরকার।এভাবে মনোনিত জ্ঞানী, গুনী, প্রতিভাবানদের সম্মানিত করার জন্য আয়োজক কমিটির কে ধন্যবাদ জানান।তিনি নতুন ও মেধাবী শিল্পী কলাকুশলীদেরকে উৎসাহিত করে সভ্য সমাজ ও রাষ্ট্রগঠনে    ভুমিকা রাখতে তাগিদ প্রদান করেন।। আয়োজক(গ্রীনলিফ ম্যাগাজিন সম্পাদক ও গ্রীনলিফ এওয়ার্ড)তাসলিম হাসান হৃদয় বলেন,এটা আমাদের ৮ম সিজন। আমরা সব সময় চাই ব্যাতিক্রম কিছু উপহার দিতে। গুনীদের কদর করা আমাদের সামাজিক দায়বদ্ধতা।।নাহয় আমরা গুনীদের হারিয়ে ফেলবো।কারন আগ্রাসী  উগ্রবাদীদের আস্ফালনে সমাজ সভ্যতার বিপর্যয় ঘটবে। অনুষ্ঠানের সভাপতি, জনাব মহিউদ্দিন আমিন তার বক্তব্যে বলেন,এখন থেকে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানবিক কাজের পাশাপাশি, এই ধরনের প্রোগ্রাম আয়োজন করবে, যাতে সমাজের নৈতিক অবক্ষয় রক্ষা হয়, প্রতিভাবান শিল্পী ও গুনীজনরা সম্মানিত হয়।

Admin সেপ্টেম্বর ২৬, ২০২৬ 0

এফওপিএল প্রনয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

মানব সেবায় অনন্য বাতিঘর:  অ্যাড.শিমুল বিশ্বাস ও এবি ট্রাস্ট

প্যাকেটজাত খাবারে এফওপিএল বাস্তবায়নের দাবিঃ টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ

জেল খেটেও থামেনি ভূমিদস্যুতা? সাবেক এমপি এম এ আউয়ালের বিরুদ্ধে ১৯ পরিবারের জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক রাজধানীর পল্লবী থানার সাগুফতা আলী নগর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ১৯টি পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল ও তার সহযোগীরা জোরপূর্বক তাদের বৈধভাবে কেনা জমি দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা পল্লবী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং সরকারের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন। ভুক্তভোগীদের দাবি, ২০২১ সালে তারা নিয়ম মেনে এম এ আউয়ালের কাছ থেকেই পাঁচ কাঠা জমি ক্রয় করেন। এরপর দীর্ঘ ছয় বছর ধরে মাহবুব মজনু মিয়াসহ মোট ১৮ জন ব্যক্তি শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছিলেন। তবে সম্প্রতি সেই জমি পুনরায় দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ তাদের। তাদের ভাষ্য অনুযায়ী, গত ২৯ জুলাই রাত প্রায় ১১টার দিকে এম এ আউয়ালের ভাগনে হারুন ও আব্দুল মালেকের নেতৃত্বে একদল লোক জমিতে হামলা চালায়। এ সময় জমির সীমানা প্রাচীর ও একটি টিনশেড ঘর ভেঙে ফেলা হয়। পাশাপাশি সেখানে বসবাসকারী ভাড়াটিয়াদের মালামাল ও আসবাবপত্র লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। একই ধরনের অভিযোগ করেছেন মো. ইউনুছ নামের আরেক ভুক্তভোগী। তিনি জানান, চার বছর আগে পাশের পাঁচ কাঠা জমিও তিনি এম এ আউয়ালের কাছ থেকেই কিনেছিলেন। কিন্তু সম্প্রতি রাতের আঁধারে তার ভাড়াটিয়াদের জোরপূর্বক বের করে দিয়ে দুইটি প্লট মিলিয়ে মোট ১০ কাঠা জমি দখলের চেষ্টা করা হয়েছে। জমিতে নতুন সাইনবোর্ডও টানানো হয়েছে বলে দাবি করেন তিনি। ভুক্তভোগীদের আরও অভিযোগ, জমি ফেরত পেতে তাদের কাছে প্রায় দুই কোটি টাকা দাবি করা হয়েছে। এ ঘটনায় তারা পল্লবী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। ক্ষতিগ্রস্তদের দাবি, জমি-সংক্রান্ত বিরোধ ও প্রতারণার অভিযোগে অতীতেও এম এ আউয়ালের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তবে তাদের অভিযোগ, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরও এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হয়নি। নিজেদের কষ্টার্জিত অর্থে কেনা জমি হারানোর আশঙ্কায় বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা। তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ, জমির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Admin আগস্ট ৪, ২০২৬ 0

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য, বিদ্যুৎ চুরিতে নাজেহাল নগরবাসী

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

 নিজস্ব প্রতিবেদক চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য আকতার হাবিব বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেছেন।  মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রেসক্লাব নতুন সদস্যদের তালিকা প্রকাশ করে।  সদস্যপদ লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আকতার হাবিব বলেন, জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ প্রাপ্তি একটি পেশাগত মর্যাদা ও স্বীকৃতি। এ মূল্যায়ন অবশ্যই এটি সম্মানজনক ও আগামী দিনের কাজ করার অনুপ্রেরণা। এজন্য মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া। এবং প্রেসক্লাবের বাছাই কমিটি, ব্যবস্থাপনা কমিটিসহ ভেতরে বাইরে যারাই চেষ্টা করেছেন আমাকে ভালোবেসেছেন সকলের প্রতি আমি ঋনী ও কৃতজ্ঞ। তিনি বলেন, আমি সব সময় আমার নীতি আদর্শ ঠিক রেখে সাংবাদিকতার মতো মহান পেশায় দেশ, জাতি ও মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমার এ পথ চলায়  সকলের দোয়া ও সহযোগিতা চাই। উল্লেখ্য, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত তালিকায় ৪৪১ জন নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়।  প্রেসক্লাব সূত্র জানায়, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এসব সদস্য নির্বাচন করা হয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় প্রেসক্লাব আরও গতিশীল ও প্রতিনিধিত্বশীল হবে।  জাতীয় প্রেসক্লাব দেশের সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।

Admin মে ১৪, ২০২৬ 0

দূরপাল্লার বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া

ইফাতে জনসংযোগ প্রধান হিসেবে ফিরলেন কবি-সাংবাদিক বিল্লাল বিন কাশেম

আন্তর্জাতিক পথশিশু দিবসে শতাধিক শিশুকে খাবার ও উপহার দিল ওয়ার্ল্ড হিউম্যান রাইটস

0 Comments